
মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার, আজ ৬/৯/২৬ ইং তারিখ ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের আয়োজনে ডাঃ মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী, সিভিল সার্জন,ময়মনসিংহ মহোদয় এর সভাপতিত্বে জেলা মাসিক সমন্বয় সভা মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।উক্ত মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ প্রদীপ কুমার সাহা,পরিচালক (স্বাস্থ্য)ময়মনসিংহ বিভাগ মহোদয়।এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (সকল),ডেপুটি সিভিল সার্জন, জুনিয়র কনসালটেন্ট(সিডিসি),মেডিকেল অফিসারবৃন্দ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, টিবি এক্সপার্ট,সিমো ম্যালেরিয়া,এনজিও প্রতিনিধি, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, জেলা স্যানেটারী ইন্সপেক্টর,জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক, জেলা ওয়ার্কশপ তত্বাবধায়ক, চীফ ল্যাব টেকনিশিয়ান, পরিসংখ্যান সহকারী,এমটি ইপিআই,স্বাস্থ্য পরিদর্শক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডাঃ রিপন রায়,মেডিকেল অফিসার (সিএস),সিভিল সার্জন অফিস, ময়মনসিংহ
Reporter Name 


















