ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মনপুরায় জেলের জালে আড়াই কেজির বিশাল ইলিশ, ২০ হাজারে বিক্রি

  • Reporter Name
  • Update Time : ১০:২৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ Time View
Print

সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি বিশাল আকৃতির ইলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলে এমরান মাঝির জালে মাছটি ধরা পড়ে। পরে স্থানীয় রামনেওয়াজ মৎস্যঘাটে প্রকাশ্য নিলামে মাছটি ১৫ হাজার টাকায় বিক্রি হয়। তবে ঢাকার কারওয়ান বাজারে মাছটির দাম ২০ হাজার টাকা পর্যন্ত উঠেছে বলে জানিয়েছেন ক্রেতা। জানা যায়, মঙ্গলবার সকালে মেঘনা নদীতে জাল ফেলেন জেলে এমরান মাঝি। এ সময় অন্যান্য ছোট ইলিশের সঙ্গে তাঁর জালে ধরা পড়ে আড়াই কেজি ওজনের বড় এই ইলিশটি। দুপুর ১২টার দিকে মাছটি বিক্রির জন্য মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটে সাবিদ মেম্বারের আড়তে নেওয়া হয়। সেখানে প্রকাশ্য নিলামে স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. মাইনউদ্দিনসহ কয়েকজন ব্যবসায়ী অংশ নেন। সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৫ হাজার টাকায় মাছটি কিনে নেন আড়তদার ও মৎস্য ব্যবসায়ী সাবিদ মেম্বার। সাবিদ মেম্বার বলেন, আড়াই কেজি ওজনের ইলিশটি লঞ্চযোগে ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হচ্ছে। ইতোমধ্যে সেখানকার এক ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছে। মাছটির দাম ২০ হাজার টাকা পর্যন্ত উঠেছে। এদিকে, মেঘনা নদীতে আড়াই কেজি ওজনের ইলিশ ধরা পড়ার খবরে স্থানীয় জেলে ও মৎস্যজীবীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। এ বিষয়ে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বর্তমানে মেঘনা নদীতে ইলিশের কিছুটা সংকট চলছে। এর মধ্যে জেলের জালে এত বড় ইলিশ ধরা পড়াটা বেশ স্বস্তির বিষয়। আগামীতে নদীতে আরও বড় ইলিশসহ অন্যান্য মাছ বেশি পরিমাণে ধরা পড়বে বলে আমরা আশাবাদী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাটোরে নাগরিক ফোরামের ফলোআপ সভা অনুষ্ঠিত

মনপুরায় জেলের জালে আড়াই কেজির বিশাল ইলিশ, ২০ হাজারে বিক্রি

Update Time : ১০:২৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬