
বিশেষ প্রতিনিধি: এস এম জসিম চট্টগ্রামের পাহাড়তলী সিডিএ মার্কেট সংলগ্ন মৌচাক প্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয়েছে। ৭ সেপ্টেম্বর, সোমবার, জোহরের নামাজের পর মৌচাক প্লাজার মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন মৌচাক প্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. ইউনুস, সহ-সভাপতি মো. শহিদুল আলম, সাধারণ সম্পাদক মো. রাজিব হোসেন, সমিতির উপদেষ্টা কাজী সাইফুল, সাংবাদিক এস এম জসিম এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আজমসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা। দোয়া মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করা হয়। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মৌচাক প্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতির সকল সদস্য ও ব্যবসায়ীবৃন্দ। খতমে কোরআন ও দোয়া মাহফিল শেষে মার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও উপস্থিত সকলের মধ্যে তবারক বিতরণ করা হয়
Reporter Name 


















