ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক

  • Reporter Name
  • Update Time : ০৫:১৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৬১ Time View
Print

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফে অপহরণের দুই দিন পর ১৫ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত যুবক ভিকটিমকে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ থানাধীন পশ্চিম হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর দুপুরে লেদা ক্যাম্প এলাকার নিজ বাসা থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। অপহরণের খবর পাওয়ার পর লেদা এপিবিএন ক্যাম্পের ক্যাম্প সিআইসি শাহরিয়ার বিন মান্নানের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) শাহীন হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে পশ্চিম হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মামলার অভিযুক্ত সাকিবুল হাসান (২০) কিশোরীকে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। পরে এপিবিএনের সদস্যরা কিশোরীকে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধারকৃত কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য কক্সবাজারের স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ২২ ধারা অনুযায়ী তার জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশে তাকে তার বাবার জিম্মায় দেওয়া হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কথিত নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক

Update Time : ০৫:১৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬