ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় থানা পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার পাঁচ

  • Reporter Name
  • Update Time : ১২:৫১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ Time View
Print

​খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে থানা পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক এসব অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মোট পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। ​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টার দিকে পানপট্টি ইউনিয়নের সেনের হাওলা এলাকা থেকে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয় হৃদয় খান (২৩) ও আমিনুর বিশ্বাস (২৮)-কে। রাত পৌনে ৯টার দিকে গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয় মোঃ শহিদুল হাওলাদার (৫০)-কে। ​অভিযানের দ্বিতীয় পর্যায়ে রাত ৯টা ৪৫ মিনিটে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রতনপুর এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ মোঃ আসাদুজ্জামান রুবেল (৩৯)-কে গ্রেপ্তার করে পুলিশ। সবশেষ রাত ১০টার পর পানপট্টি সেন্টার বাজার ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে ৩ পিস ইয়াবাসহ মোঃ মামুন হাওলাদার (২০) নামের আরও এক তরুণকে গ্রেপ্তার করা হয়। ​অভিযানে উদ্ধারকৃত সমস্ত মাদকদ্রব্য আলামত হিসেবে জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। ​এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ জানান, “মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এই কঠোর অবস্থান বজায় থাকবে এবং মাদকের বিস্তার রোধ করতে গলাচিপায় এ অভিযান অব্যাহত থাকবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জনসেবায় সরাসরি মানুষের পাশে জেলা প্রশাসকের গণশুনানি

গলাচিপায় থানা পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার পাঁচ

Update Time : ১২:৫১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬