
” মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ। আজ ১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ (বৃহস্পতিবার) সকাল ০৭:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সেপ্টেম্বর/২০২৬ মাসের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন ময়মনসিংহ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল হাসান মহোদয়। পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অফিসার ও ফোর্সের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করেন ও দৃষ্টি নন্দন প্যারেড প্রদর্শনের জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব দেবাশীষ কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল), ময়মনসিংহ মহোদয়। মাস্টার প্যারেডে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ইউনিটের প্রতিনিধিবৃন্দ।
Rafiqul
Reporter Name 

















