ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ১১তম সম্মেলন অনুষ্টান সফল করার আহ্বানে শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণ

  • Reporter Name
  • Update Time : ১০:৫৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪৪ Time View
Print

নজরুল ইসলাম সুনাগন্জ জেলা প্রতিনিধি: সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন, রেজি. নং চট্ট-১৯৩৩-এর ১১তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের অধিকার, ন্যায্য দাবি আদায় এবং সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় নিয়ে আয়োজিত এ সম্মেলনে হোটেল-রেস্তোরাঁ খাতের শ্রমিক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ব্যানারে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত মজুরি কাঠামো কার্যকর করা এবং শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান নিশ্চিত করা। পাশাপাশি কর্মক্ষেত্রে শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সম্মেলনে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলা হয়, সংগঠিত আন্দোলনের মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব। শ্রমিকদের স্বার্থরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানানো হয়। ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার আয়োজিত এ সম্মেলনকে কেন্দ্র করে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সম্মেলনের আয়োজকেরা আশা প্রকাশ করেন, এই আয়োজনের মাধ্যমে হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হবে এবং তাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন আরও শক্তিশালী হবে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গাবতলীতে পথশিশুদের জন্য মাসব্যাপী খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ১১তম সম্মেলন অনুষ্টান সফল করার আহ্বানে শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণ

Update Time : ১০:৫৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬