ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যোগদানের পরেই রেকর্ড সংখ্যক দালাল গ্রেফতার , পিসি খোরশেদ আলমের নামে অপপ্রচারের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০২:৩০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ Time View
Print

! নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে গ্রাহক হয়রানি ও দালালমুক্ত সেবা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে দালালদের সকল অপতৎপরতা রুখে দিতে প্রতিনিয়ত কাজ করছে আনসার সদস্যরা। জানা গেছে, বিগত দুই মাসে বিআরটিএ মিরপুর কার্যালয়ে দালালদের বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন অভিযানে ৩৭ জনেরও বেশি দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। দুই মাস আগে দায়িত্ব গ্রহণের পর আনসার কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলমের তত্ত্বাবধানে দালালবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হয়। ফলে রেকর্ড সংখ্যক দালাল গ্রেপ্তারের ঘটনা ঘটে এবং গ্রাহকদের সেবা গ্রহণে ইতিবাচক পরিবেশ তৈরি হয়। এদিকে, দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণে একটি চক্র পিসি খোরশেদ আলমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত ভিডিওকে কেন্দ্র করে তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করা হয়।তবে ভিডিওতে যে ঘটনাটি দেখানো হয়েছে তা কোনো ফাইল তদবির বা অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট নয়। বরং অফিসের কর্মকর্তাদের দাপ্তরিক কাজে সহযোগিতার জন্য তিনি সেখানে উপস্থিত ছিলেন। সেই সময় ধারণ করা ভিডিওর একটি অংশ প্রকাশ করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এদিকে বিআরটিএ কার্যালয়ে দালালমুক্ত সেবা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আনসার কমান্ডার পিসি মো. খোরশেদ আলম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ

যোগদানের পরেই রেকর্ড সংখ্যক দালাল গ্রেফতার , পিসি খোরশেদ আলমের নামে অপপ্রচারের অভিযোগ

Update Time : ০২:৩০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬