ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর ৭ বছরের শিশুর মরিয়মের মাটিচাপা মরদেহ উদ্ধার।

  • Reporter Name
  • Update Time : ০৩:০৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ Time View
Print

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ওয়াজেদ নয়ন জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৭) নামে এক শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার চর লোটাবর এলাকায় জামিনুর নামে এক ব্যক্তির বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মরিয়ম চর লোটাবর গ্রামের বাহাদুর মন্ডলের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর থেকে মরিয়ম নিখোঁজ ছিল। নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে রোববার রাতে চর লোটাবর এলাকায় একটি বাড়ির ভেতর মাটিচাপা অবস্থায় শিশুটির মরদেহের সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তথ্যমতে, শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার কারণ, ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে—এসব বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। জামিনুর ও তার স্ত্রী কে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ

মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর ৭ বছরের শিশুর মরিয়মের মাটিচাপা মরদেহ উদ্ধার।

Update Time : ০৩:০৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬