
স্টাফ রিপোর্টার। জয়নাল আবেদীন রাজু বরগুনার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং জেলার বিভিন্ন সমস্যা সমাধানে প্রেসক্লাবের পক্ষ থেকে ১৩সেপ্টেম্বর রবিবার বরগুনা প্রেসক্লাব মিলায়াতনে উত্থাপিত ২৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রেসক্লাবের পক্ষ থেকে উত্থাপিত ২৩ দফা দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের বিষয়ে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ইতিবাচক আশ্বাস প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), পাবলিক প্রসিকিউটর (পিপি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, জেলা মৎস্য কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, এনডিসি, জেলা কালচারাল অফিসারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। সভায় বক্তারা বলেন, বরগুনার উন্নয়ন ও জনসাধারণের কল্যাণে সরকারি দপ্তর, প্রশাসন এবং গণমাধ্যমের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। জেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হলে বরগুনার সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে। প্রেসক্লাবের পক্ষ থেকে উত্থাপিত ২৩ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলো নিজ নিজ ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে সভায় আশ্বাস দেওয়া হয়।
Reporter Name 



















