ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দূর্গাপুরে সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় গড়ে তুলতে চায়, বাল্যবিবাহ ও মাদকমুক্ত দেশ…সাবেক মেয়র সাইদুর মন্টু

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৭০ Time View
Print

মোঃ ইসমাইল হোসেন নবী সিনিয়র রিপোর্টার,রাজশাহী রাজশাহীর দূর্গাপুরে আইন শৃংঙ্খলা,বাল্যবিবাহ ও মাদক নিয়ন্ত্রণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা করেছেন দূর্গাপুর পৌরসভার প্রথম মেয়র ও জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু। ১৪/০৯/২০২৬ (সোমবার দুপুরে) সিংগাবাজারস্থ বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টুর নিজস্ব কার্যালয়ে প্রায় ঘন্টাব্যাপী মতবিনিময় ও আলোচনা সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু। তিনি বলেন, মাদক তরুণ সমাজের জন্য একটি বড় হুমকি। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তাই মাদক ব্যবসা ও মাদক পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, পৌরসভাসহ ইউনিয়ন পর্যায়ে মাদক নির্মুলের কমিটি আছে। সবার সহযোগিতা পেলে আমাদের পৌরসভা ও উপজেলা মাদক মুক্ত করা সম্ভব। তিনি আরও বলেন, বাল্য বিয়ে একটি সামাজিত ব্যাধি। শিশুর হাতে বই খাতা থাকার কথা, তার হাতে সংসারের দায়িত্ব তুলে দেওয়া কোনভাবেই কাম্য নয়। এই বিএনপি নেতা আরও বলেন, আইনশৃংঙ্খলা রক্ষা করা শুধু আইনশৃংঙ্খলা বাহিনীর একার দায়িত্ব নয়। এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। অপরাধ, সন্ত্রাস, ইভটিজিং ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আমারদের সবাইকে এক হয়ে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী স্থানীয় নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু বলেন, জণগনের চাওয়া আমি উপজেলা নির্বাচন করি। তবে যে নির্বাচন আগে হবে আমি সেই নির্বাচনই করবো। পৌরসভা প্রসঙ্গে তিনি বলেন, আমি এই পৌর সভার প্রথম প্রশাসক, পরে চেয়ারম্যান ও সবশেষে মেয়র। এখানে আমার আবেগ ভালবাসা জড়িত। সেই সময় আমিসহ কাউন্সিলরদের বেতনের ৩৫লাখ টাকা না নিয়ে রাজস্বখাতে দিয়ে পৌরসভাকে তৃতীয় শ্রেনি থেকে দ্বিতীয় শ্রেনিতে রূপান্তরিত করেছিলাম। এরপর আর পৌরসভার কোন উন্নয়ন হয়নি। হয়েছে শুধু লুটপাট। আমি আবার পৌরসভার মেয়র নির্বাচিত হতে পারলে পৌরসভাকে প্রথম শ্রেনির পৌরসভাতে রুপান্তরিত করবো। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সভাপতি মোহাইমেনুল হক রেন্টু, উপজেলা যুবদলের সভাপতি মাইনুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জিলহাজ, পৌর বিএনপির সদস্য (আহ্বায়ক কমিটি) আকতারুজ্জামান, পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তারিকুল ইসলাম, আল সাইফ জীবন, সিনিয়র যুগ্ন আহব্বায়ক শাহাদত হোসেন, নাসির হোসেন বিদ্যুৎ, মেহেদী হাসান বাপ্পি প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দূর্গাপুরে বিভাগীয় কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের মাঝে সনদ, সম্মাননা পদক ও স্মারক তুলে দেওয়া হয়

দূর্গাপুরে সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় গড়ে তুলতে চায়, বাল্যবিবাহ ও মাদকমুক্ত দেশ…সাবেক মেয়র সাইদুর মন্টু

Update Time : ০৫:৩৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬