
মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি.) নির্ধারিত সফরসূচি অনুযায়ী বার্ষিক পরিদর্শনের নিমিত্ত মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মহোদয় পুলিশ সুপারের কার্যালয়, ময়মনসিংহে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল হাসান। পরবর্তীতে ময়মনসিংহ জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল ডিআইজি মহোদয়-কে গার্ড অব অনার” প্রদান করে। এরপর পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শনের সময় ডিআইজি মহোদয় সরেজমিনে পুলিশ অফিসের ক্রাইম শাখা, হিসাব শাখাসহ বিভিন্ন শাখার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ন রেজিস্টারসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন সম্পন্ন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এসময় জেলা পুলিশ, ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Reporter Name 


















