ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক আটক

  • Reporter Name
  • Update Time : ১১:৫৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ Time View
Print

মোঃ মিল্টন আলী সিনিয়র স্টাফ রিপোর্টার ঝিনাইদহ ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চনপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আলমগীর হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, আটক যুবকের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে উদ্ধার হওয়া পিস্তলটির উৎস, কোথা থেকে এটি সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অবৈধ অস্ত্রের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম রেঞ্জের ১১

ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক আটক

Update Time : ১১:৫৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬