
মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ। মুক্তাগাছা উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার মাদকবিরোধী কমিটির সদস্য, সচেতন নাগরিক ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মাদ কামরুল হাসান, পুলিশ সুপার, ময়মনসিংহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব কৃষ্ণ চন্দ্র, উপজেলা নির্বাহী অফিসার, মুক্তাগাছা। সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদক প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
Reporter Name 


















