ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৮:১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৭ Time View
Print

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ, ভোমরা, চান্দুরিয়া বিওপি এবং ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় উইনসেরেক্স কাশির সিরাপ, মদ, ফোনের যন্ত্রাংশ, বাংলাদেশী রসুন এবং মশার কয়েল আটক করে।  বুধবার (১৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের প্রেস বিফ্রিংয়ে জানানো হয় ভোমরা বিওপির আভিযানে সদর থানার ফলমোড় হতে ৪ হাজার ৬০০ টাকার ভারতীয় মদ, বাংলাদেশী রসুন এবং মশার কয়েল আটক করে। চান্দুরিয়া বিওপির আভিযানে কলারোয়া থানার কাটাখালি হতে ১২ হাজার টাকার ভারতীয় উইনসেরেক্স কাশির সিরাপ আটক করে। এছাড়াও, ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানে সদর থানার হরিণামোড় হতে ২ লাখ ৮৮ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ৩ লাখ ৪ হাজার ৬০০ টাকা। বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুস সামাদ মাস্টারের ইন্তেকাল

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

Update Time : ০৮:১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬