
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার সাতক্ষীরার দেবহাটায় বিশেষ অভিযান চালিয়ে সাজাসহ একাধিক জিআর পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে দেবহাটা থানা পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে দেবহাটা থানার এএসআই মো. ইব্রাহিম খলিল, এএসআই মো. আলাউদ্দিন ও এএসআই রহমত আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সাজাসহ একাধিক জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি শফিকুল ইসলাম (৩৫)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম উপজেলার পারুলিয়া জেলেপাড়া এলাকার মৃত শামসুর রহমান সরদারের ছেলে। পরে গ্রেপ্তারকৃত আসামিকে তার বিরুদ্ধে সাজাসহ একাধিক জিআর পরোয়ানা থাকায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Reporter Name 


















