ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ Time View
Print

​খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে গলাচিপা পৌরসভার রতনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ​গ্রেপ্তারকৃত আসামীরা হলেন— গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রতনপুর এলাকার মৃত হাচন হাওলাদারের ছেলে মোঃ দুলাল হাওলাদার (৫৪) এবং একই এলাকার মৃত মানিক দফাদারের ছেলে মোঃ আবুল হোসেন (৫০). ​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার এসআই মো: সোহেল রানা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোড দফাদার বাড়ির তানিয়া স্টোরের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উল্লেখিত দুই ব্যক্তির দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাদের ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো: ইমতিয়াজ আহমেদ বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রয়েছে। গলাচিপাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে থানা পুলিশের এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (মামলা নং-৪৪, তারিখ: ১৭-০৯-২০২৬) রজু করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুস সামাদ মাস্টারের ইন্তেকাল

গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Update Time : ০৮:৩৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬