ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ জেলা জজ কোর্টের নতুন পিপি নিযুক্ত হলেন অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ Time View
Print

নওগাঁ প্রতিনিধি নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিযুক্ত হয়েছেন বিশিষ্ট আইনজীবী ও আইনজীবী সমিতির প্রবীণ সদস্য অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার। গত ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা (পিপি) হিসেবে তাঁকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করা হয়। ​আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতা ও সুনামের অধিকারী অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর (এম.এস.এস) এবং আইনে স্নাতক (এল.এল.বি) ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি একই আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর (এ.পি.পি) হিসেবে অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। আইন অঙ্গনে তাঁর পেশাদারিত্ব ও প্রজ্ঞার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ গুরুত্বপূর্ণ পদে স্থলাভিষিক্ত করা হলো। ​অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার নওগাঁ অ্যাডভোকেট বার সমিতির একজন নিবেদিতপ্রাণ সদস্য। জেলা সদরের উকিলপাড়া, গোস্তহাটির মোড়ের বন্ধন টাওয়ার এবং মান্দা উপজেলার ফেরীঘাটস্থ শ্রমিক কল্যাণ সুপার মার্কেটে তাঁর আইন চেম্বার রয়েছে, যেখান থেকে তিনি দীর্ঘদিন ধরে বিচারপ্রার্থী সাধারণ মানুষকে আন্তরিক আইনি সেবা দিয়ে আসছেন। ​তাঁকে নওগাঁ জজ কোর্টের পিপি পদে মনোনীত করায় নওগাঁ অ্যাডভোকেট বার সমিতির আইনজীবীগণ, আদালত পাড়ার কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় সচেতন মহলের মতে, একজন দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী এই পদে আসীন হওয়ায় বিচারপ্রার্থী মানুষ দ্রুত ও সুচারুভাবে ন্যায়বিচার পাবেন। ​নতুন এই দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারপ্রার্থী সাধারণ ও অসহায় মানুষের ন্যায়বিচার সুনিশ্চিত করাই হবে আমার প্রধান অগ্রাধিকার। রাষ্ট্রপক্ষের মামলাসমূহ নিরপেক্ষতা ও নিষ্ঠার সাথে পরিচালনা করতে আমি সকলের সহযোগিতা কামনা করছি।” মোস্তাসিন মামুন নওগাঁ ১৭-৯-২০২৬

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুস সামাদ মাস্টারের ইন্তেকাল

নওগাঁ জেলা জজ কোর্টের নতুন পিপি নিযুক্ত হলেন অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার

Update Time : ০৮:৫৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬