
মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ। মনোঅদ্য ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। জেলা প্রশাসক বলেন, শিক্ষার হার, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও কারিকুলাম আধুনিকায়নের পাশাপাশি শিক্ষার মূল উদ্দেশ্য অর্জিত হচ্ছে কি না, তা পর্যালোচনা করা জরুরি। শুধু পরীক্ষার ফলাফল বা সার্টিফিকেট নয়; শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা, মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের বিকাশই শিক্ষার মানের গুরুত্বপূর্ণ সূচক। তিনি প্রধান শিক্ষকদের প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নেতৃত্বের ভূমিকা পালনের আহ্বান জানান। শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, বিতর্ক, শিল্প-সংস্কৃতি, খেলাধুলা, কুইজসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। মনিটরিংকে শুধু তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরিতে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের দুর্বলতা ও শিক্ষাক্ষেত্রের গ্যাপ চিহ্নিত করে তা দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
Reporter Name 


















