ঢাকা ০১:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় যুবলীগের মশাল মিছিল, ১৪ জনের নামে মামলা, গ্রেপ্তার-৪

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৪০ Time View
Print

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার মশাল নিয়ে মিছিল করার অভিযোগে সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক আহবায়ক মিজানুর রহমান মোড়ল ও কেন্দ্রীয় নেতা অহিদ পারভেজসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬০ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।  সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক সৈকত পাড়ৈ বাদি হয়ে বৃহষ্পতিবার এ মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরা সদরের আলীপুর সরদারপাড়ার আনারুল ইসলামের ছেলে সজীব হোসেন, একই উপজেলার বড়খামার গ্রামের মোমিন সরকারের ছেলে শাহাদাৎ হোসেন রাজ, জোড়দিয়া গ্রামের একব্বর আলীর ছেলে আব্দুল মান্নান ও একই গ্রামের আব্দুল খালেক হাজীর ছেলে হাবিবুর রহমান। মামলার বিবরণে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে সাতক্ষীরা সদরের যোগরাজপুর থেকে বাইপাস রোডের শূন্য পয়েন্টের দিকে যাওয়ার পথে আব্দুর রহমানের ইট ভাটার সামনে ইটের সোলিং এর রাস্তার উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগ ও আওয়ামী লীগের ৭০/৭৫জন নেতা কর্মী নির্বাচিত বর্তমান সরকারকে বিপর্যস্ত করতে ও নিষিদ্ধ দলের স্বত্বা প্রচার করতে দা, লাঠি ও মশাল নিয়ে মিছিল করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ এজাহারভুক্ত চারজনকে বিভিন্ন এলাকা থেকে বুধবার রাতে গ্রেপ্তার করে।  সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহামুদুর রহমান জানান, এ ঘটনায় উপপরিদর্শক সৈকত পাড়ৈ বাদি হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্তভার উপপরিদর্শক মোল্লা তৌহিদুল ইসলামের উপর ন্যস্ত করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মোল্লা তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় চারনজনকে বুধবার রাতে গ্রেপ্তারের পর বৃহষ্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কানাডায় প্রবাসী রাজনীতির আড়ালে কথিত সিন্ডিকেট!

সাতক্ষীরায় যুবলীগের মশাল মিছিল, ১৪ জনের নামে মামলা, গ্রেপ্তার-৪

Update Time : ০৮:৩৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬