
মোঃ বদরুল আলম :: বিশেষ প্রতিনিধি সিলেট :: যুক্তরাজ্যভিত্তিক প্রবাসীদের অর্থায়নে পরিচালিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সদস্যপদ লাভ করেছেন বিশিষ্ট সমাজসেবক সেলিম আহমেদ। বাংলাদেশের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় বৃত্তি প্রদান, আর্থিক সহায়তা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে। সংগঠনটির সঙ্গে সদস্য হিসেবে যুক্ত হয়ে সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হলেন সেলিম আহমেদ। সেলিম আহমেদ সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের দাতা সদস্য এবং এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টি ফোর ডটকম অনলাইন নিউজ পোর্টালের চেয়ারম্যান। তিনি যুক্তরাজ্যের ডরসেটের নাগরিক এবং সিলেটের বিশ্বনাথ উপজেলার ২ নম্বর খাজাঞ্চী ইউনিয়নের পাহাড়পুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে বাংলাদেশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছেন সেলিম আহমেদ। নতুন করে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সদস্যপদ লাভের মাধ্যমে তাঁর সমাজসেবামূলক কর্মকাণ্ডের পরিধি আরও বিস্তৃত হলো। এদিকে, সেলিম আহমেদ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ। শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন—বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এস. পি. সেবু, অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, সিনিয়র সদস্য শফিকুল ইসলাম শফিক, সদস্য আনোয়ার হোসেন ও ছালেক উদ্দিন। সাংবাদিক নেতৃবৃন্দ তাঁর নতুন দায়িত্বের সফলতা কামনা করার পাশাপাশি সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাফল্য কামনা করেন।
Reporter Name 


















