ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাকসাম থানায় পুলিশের টহল জোরদারে পিকআপ দিলেন এমপি আবুল কালাম

  • Reporter Name
  • Update Time : ০৮:১৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৬ Time View
Print

শাকিল খান লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পুলিশের টহল কার্যক্রম জোরদার করতে কুমিল্লার লাকসাম থানায় একটি পিকআপ ভ্যান উপহার দিয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম থানা প্রাঙ্গণে পিকআপ ভ্যানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম) এর কাছে গাড়িটির চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে এমপি মো. আবুল কালাম বলেন, লাকসামে কোনো ঘটনা ঘটলে পুলিশ যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সে জন্য পর্যাপ্ত যানবাহন প্রয়োজন। গাড়ির সংকট থাকায় অতীতে পুলিশ সদস্যদের সিএনজি ভাড়া করে চলাচল করতে হয়েছে। পুলিশের তৎপরতা বাড়াতেই পিকআপ ভ্যানটি দেওয়া হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের টহল আরও জোরদার হবে বলে আশা করেন তিনি। চরাঞ্চলের অস্ত্রধারীদের উদ্দেশে এমপি বলেন, চুরি-ডাকাতি ও সন্ত্রাসে জড়িতদের আত্মসমর্পণ করতে হবে। এলাকায় কাউকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা করতে দেওয়া হবে না। আগামীতে মনোহরগঞ্জ থানার জন্যও একটি গাড়ি দেওয়ার কথা জানান তিনি। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, গাড়ির সংকটের কারণে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দূরবর্তী এলাকায় যাতায়াতে সমস্যায় পড়তে হতো। এমপির উদ্যোগে এ সংকট কিছুটা কমবে। এ সময় লাকসাম থানার ওসি কামরুন নাহার লাইলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সহসভাপতি ডা. নুর উল্লাহ রায়হান, আবুল হাসেম মানু, সাংগঠনিক সম্পাদক ও মেয়র পদপ্রার্থী মোশারফ হোসেন মুশুসহ পুলিশ কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানপ্রধানদের মাসিক মতবিনিময় সভা

লাকসাম থানায় পুলিশের টহল জোরদারে পিকআপ দিলেন এমপি আবুল কালাম

Update Time : ০৮:১৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬