ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে আলোকবর্তিকার উদ্যোগে বৃক্ষরোপণ ও কৃতি শিক্ষার্থী এবং সাংবাদিকদের ক্রেস্ট প্রদান

  • Reporter Name
  • Update Time : ০৯:০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ Time View
Print

মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধিঃ শিক্ষামূলক সংগঠন আলোকবর্তিকার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা  এবং সাংবাদিকদের মাঝে ক্রেস্ট দেওয়া হয়েছে। শনিবার  (১৯ সেপ্টেম্বর)  সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ‘আলোকবর্তিকা’র সভাপতি সুমনা আক্তার শিমু র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। ‘আলোকবর্তিকা’র উদ্যোক্তা ও কর্ণধার শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা আক্তার শিমু তাঁর সংগঠনের সদস্যবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠান করেন। এদিন আলোকবর্তিকার বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃতি  শিক্ষার্থী এবং সাংবাদিকদের মাঝে ক্রেস্ট প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার  সাবরিনা শারমিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সাইফুল ইসলাম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ভূমি ফরিদুল ইসলাম,  শাহজাদপুর সরকারি  মডেল পাইলট  উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম সাইফুল ইসলাম,  শাহজাদপুর সরকারি  মডেল পাইলট মডেল  উচ্চ বিদ্যালয়ের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা নাহার, শাহজাদপুরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ দুলাল হোসেন,  শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন এবং শাহজাদপুর সাংবাদিক ফোরাম এর সভাপতি রাজিব আহমেদ রাসেলসহ  আলোকবর্তিকার সকল  আলোকছটারা। এসময় আলোকবর্তিকার সভাপতি জনাব সুমনা আক্তার শিমু কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।    বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত হয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন, আলোকবর্তিকার মাধ্যমে সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে নিয়ে কাজ করার মাধ্যমে শিক্ষার্থীরা যে নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠছে তা ভবিষ্যতে বাস্তব জীবনেও প্র্যাকটিস করবে। এ ব্যাপারে সংগঠণটির কর্ণধার ও সহকারি শিক্ষক সুমনা আক্তার শিমু বলেন,  শিক্ষার পাশাপাশি আলোকবর্তিকা’র সদস্যরা নৈতিক ভাবে সমৃদ্ধ হবে এবং সামাজিক কাজে নিজেদের সম্পৃক্ত করার মাধ্যমে উন্নত মানসিকতা নিয়ে গড়ে উঠবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানপ্রধানদের মাসিক মতবিনিময় সভা

শাহজাদপুরে আলোকবর্তিকার উদ্যোগে বৃক্ষরোপণ ও কৃতি শিক্ষার্থী এবং সাংবাদিকদের ক্রেস্ট প্রদান

Update Time : ০৯:০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬