
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিস চত্বর থেকে সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য জাতীয় দৈনিক ভোরের আকাশ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও আব্দুর রহমান কলেজ এর প্রভাষক সাংবাদিক আমিনুর রহমান এর মটরসাইকেলটি চুরি হয়ে গেছে। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে সাংবাদিক আমিনুর রহমান প্রয়োজনীয় কাজে সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা মোড়স্থ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সিড়ি’র নিচে তার মোটরসাইকেলটি রেখে নিউজ সংক্রান্ত কাজে উপরে যান। কাজ শেষে বেলা ১২ টা ৪০ মিনিটের দিকে নিচে এসে দেখেন তার মটরসাইকেল (hero splendor 100cc) যার ইঞ্জিন নং ha10ahm9eo1284 এবং চেসিস নং ps1haw087mjkOo89 টি যথা স্থানে নাই? এসময় তিনি পাশ্ববর্তী এলাকায় খোঁজাখুঁজি করেও তার মটরসাইকেলটি না পাওয়ায় সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, মোটরসাইকেলটি চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। মটরসাইকেলটি উদ্ধারের পাশাপাশি চোর শনাক্তের জন্য বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
Reporter Name 



















