ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ রেঞ্জের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ পুলিশ সুপার কামরুল হাসান, ওসি শফিকুল ইসলাম ও এএসআই শাহ আলম পুরস্কৃত

  • Reporter Name
  • Update Time : ১২:৩৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৭ Time View
Print

মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ রেঞ্জের আগস্ট-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা সভায় সভাপতিত্ব করেন। সভার শুরুতে পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। সভায় ময়মনসিংহ রেঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার ও মাদকবিরোধী কার্যক্রম, রেঞ্জের মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মা/ম/লা/র অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রমসহ অ/প/রা/ধ নিয়ন্ত্রণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় আগস্ট ২০২৬ মাসে রেঞ্জের আওতাধীন জেলাগুলোর পুলিশ সদস্যদের সার্বিক কর্মদক্ষতা ও বিভিন্ন কার্যক্রমের পরিসংখ্যান পর্যালোচনা করা হয়। কর্মমূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে সফল কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। আগস্ট-২০২৬ মাসের সার্বিক কর্মমূল্যায়নে ময়মনসিংহ জেলা শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে। ময়মনসিংহ জেলার পক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেনঃ- শ্রেষ্ঠ পুলিশ সুপার: জনাব মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার, ময়মনসিংহ। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: জনাব শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, ধোবাউড়া থানা, ময়মনসিংহ। শ্রেষ্ঠ এএসআই: এএসআই (নিরস্ত্র) শাহ আলম, ঈশ্বরগঞ্জ থানা, ময়মনসিংহ। বিশেষ পুরস্কারঃ এ ছাড়া -ক্লু-লেস হত্যা মামলার তদন্ত ও আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দুই পুলিশ কর্মকর্তাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এসআই (নিরস্ত্র) মোঃ আসাদুজ্জামান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ-ক্লু-লেস হত্যা মামলার ঘটনায় জড়িত আসামি গ্রেফতার, ভিকটিমের মোবাইল উদ্ধার এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হন। এসআই (নিরস্ত্র) আলী আকবর, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ-ক্লু-লেস হত্যা মামলার ঘটনায় জড়িত আসামি গ্রেফতার ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বিশেষ পুরস্কার পান। সভায় ময়মনসিংহ রেঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল, পেশাদার ও আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন রেঞ্জ ডিআইজি মোহাম্ জাহিদুল হাসান। তিনি অপরাধের ধরন ও প্রবণতা বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মুলতবি মামলার দ্রুত নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা কার্যকর এবং স্পর্শকাতর মামলাগুলোর তদন্ত কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে ক্লু-লেস হ ত্যাসহ গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে পেশাদার তদন্ত, তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়। সভায় রেঞ্জের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং স্পর্শকাতর মামলার অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি না করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রেঞ্জাধীন বিভিন্ন জেলার পুলিশ সুপারবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা

ময়মনসিংহ রেঞ্জের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ পুলিশ সুপার কামরুল হাসান, ওসি শফিকুল ইসলাম ও এএসআই শাহ আলম পুরস্কৃত

Update Time : ১২:৩৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬