
নুরউদ্দিন খাঁন সোহাগ ষ্টাফ রিপোর্টার খুলনার হরিণটানা থানার চাঞ্চল্যকর শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মো. হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেফতার করেছে এসআরবি-৬, খুলনা ও এসআরবি-৮, বরিশালের যৌথ আভিযানিক দল। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর রাত ২টা ১৫ মিনিটের দিকে একটি গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুরের নেছারাবাদ থানার কুড়িয়ানা-আদাবাড়ি নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিফাত সিরাজগঞ্জ সদর থানার গুনেরগাতি এলাকার মনোয়ার হোসেনের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, জিজ্ঞাসাবাদে তিনি ওই হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে এসআরবি-৬-এর অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার রিফাতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের কেএমপি হরিণটানা থানায় হস্তান্তর করা হয়ে
Reporter Name 



















