
খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী: জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬ উদযাপন উপলক্ষে পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হককে আনুষ্ঠানিক নিমন্ত্রণপত্র প্রদান করা হয়েছে। আসন্ন ২৬ সেপ্টেম্বর (শনিবার) দুপুর ২টায় রাজধানীর মিরপুর মডেল থানার বিপরীতে অবস্থিত ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন কার্যকর করা ও সামাজিক কর্মকাণ্ডে গণমাধ্যমের করণীয়” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, এমপি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক। উদ্বোধক হিসেবে থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো: শফিকুল ইসলাম খান মিল্টন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাবা ফেরদৌসী আহমেদ মিষ্টি (এমপি), জনাবা সানজিদা ইসলাম তুলি (এমপি), জনাবা জীবা আমিনা খান (এমপি), জনাবা ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা (এমপি), জনাব রফিকুল ইসলাম জামাল (এমপি), এবং জনাব সামছুল মোস্তফা (শামীম) মজুমদারসহ দেশবরেণ্য রাজনীতিবিদ, শিক্ষাবিদ, কলামিস্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিনটি উদযাপন উপলক্ষে সমাজসেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় গুণীজন সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Reporter Name 



















