
মোঃ জিয়াউদ্দিন জেলা বিশেষ প্রতিনিধি (ভোলা) ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও গরিবের বন্ধু আলহাজ্ব মোতাচ্ছিম বিল্লাহ (বাবুল) মিয়া আর নেই। বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার সোস্যাল ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল ১০টা ৩০ মিনিটে লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নে তাঁর নিজ বাড়ির দরজার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা।
Reporter Name 


















