ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসার ১০ বছরের শিশুকে পিটিয়ে রক্তাক্ত করলেন শিক্ষক, গ্রেফতার ১,

  • Reporter Name
  • Update Time : ১২:৫৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৯ Time View
Print

শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ২৩/৯/২০২৬ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড় কুলচারা হাফেজিয়া মাদ্রাসায় মো. রাব্বি (১০) নামের এক শিক্ষার্থীকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ হুজুরের বিরুদ্ধে। এ ঘটনায় শৈলকুপা থানা পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে। ভুক্তভোগী শিশু মো. রাব্বি ঝিনাইদহ সদর উপজেলার ১ নং সাধুহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রবজেল হোসেন ও সবিতা খাতুন দম্পতির ছেলে। সে বড় কুলচারা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক আব্দুল্লাহ হুজুর শিশু রাব্বিকে নিষ্ঠুরভাবে মারধর করেন। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে শৈলকুপা থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক আব্দুল্লাহকে গ্রেফতার করে। এ বিষয়ে শৈলকুপা থানার পুলিশ জানায়, শিশু নির্যাতনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গাবতলীতে পথশিশুদের জন্য মাসব্যাপী খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা

মাদ্রাসার ১০ বছরের শিশুকে পিটিয়ে রক্তাক্ত করলেন শিক্ষক, গ্রেফতার ১,

Update Time : ১২:৫৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬