ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি দমন কমিশনের ফাঁদ অভিযান: চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রার ও তার ২ সহযোগী ২ লক্ষ টাকা ঘুস গ্রহণকালে হাতেনাতে আটক

  • Reporter Name
  • Update Time : ০১:০০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৯ Time View
Print

এস এম জসিম বিশেষ প্রতিনিধি চট্টগ্রামের একজন আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিলে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও সাব-রেজিস্ট্রার কাজটি আটকে রাখেন। অভিযোগ অনুযায়ী, সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দলিল দুটি রেজিস্ট্রির জন্য ২ লক্ষ টাকা ঘুস দাবি করেন। নিরুপায় হয়ে ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ করেন এবং পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ লিখিত আবেদন করেন। তৎপ্রেক্ষিতে কমিশনের অনুমোদনক্রমে আজ (২২-০৯-২০২৬ খ্রি.) দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর একটি ট্র্যাপ টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং অফিসের উমেদার রূপন দাশকে ২ লক্ষ টাকা ঘুস গ্রহণকালে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গলাচিপায় জাঁকজমকপূর্ণ আয়োজনে ফারিয়ার নির্বাচন সম্পন্ন: সভাপতি জাহিদ, সম্পাদক জালাল

দুর্নীতি দমন কমিশনের ফাঁদ অভিযান: চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রার ও তার ২ সহযোগী ২ লক্ষ টাকা ঘুস গ্রহণকালে হাতেনাতে আটক

Update Time : ০১:০০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬