ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ সেবার মানোন্নয়নে সনাকের মতবিনিময় সভা।

  • Reporter Name
  • Update Time : ০৮:৪১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ Time View
Print

প্রতিবেদন: মোহাম্মদ রাহিম, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া। শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি এবং পরিবেশ খাতের সেবার মানোন্নয়ন ও নাগরিক ভোগান্তি কমানোর লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সচেতন নাগরিক কমিটি, সনাকের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম। মতবিনিময় সভায় শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি এবং পরিবেশ খাতের বিভিন্ন সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে নাগরিকদের বিদ্যমান সমস্যা, প্রত্যাশা এবং সেবার মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, জনগণের দোরগোড়ায় কার্যকর, সহজলভ্য ও মানসম্মত সেবা পৌঁছে দিতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি নাগরিক সমাজেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমানো সম্ভব। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সিরাজুল ইসলাম জনবান্ধব ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে সরকারি সেবার মানোন্নয়নে নাগরিকদের গঠনমূলক মতামত ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি। সভায় সনাকের সদস্য, বিভিন্ন সরকারি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশসহ গুরুত্বপূর্ণ জনসেবা খাতে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে লাকসামে মানববন্ধন

শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ সেবার মানোন্নয়নে সনাকের মতবিনিময় সভা।

Update Time : ০৮:৪১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬