
আব্দুস সামাদ শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে পশুখাদ্যের দুই দোকানে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পশুখাদ্য বিক্রির লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ঔষধ ও দোকানের পরিবেশে অপরিষ্কার থাকার দায়ে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন,২০১০ এর ধারা ৪ অনুযায়ী মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাসেল আহমেদ। অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Reporter Name 


















