ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকুপায় গণসংযোগে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৮:৫১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ Time View
Print

আব্দুস সামাদ শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচিতে হামলার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী শৈলকুপা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। দুপুর ২:৩০ এর দিকে জামায়তের উপজেলা অফিস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি উপজেলার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা গণসংযোগ কর্মসূচিতে হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা উলামা বিভাগের সভাপতি মুহাদ্দিস মাওলানা রবিউল ইসলাম। তিনি বর্তমান আইন মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন আইন মন্ত্রীর এলাকায় যদি এই ধরনের বেআইনি কাজ হয় এটা কোনভাবেই কাম্য নয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এ এস এম মতিউর রহমান। সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির শৈলকুপা উপজেলা সেক্রেটারি নবাব আলী এবং শৈলকুপা পৌরসভার মেয়র প্রার্থী মাওলানা মিজানুর রহমানসহ স্থানীয় জামাত ও শিবিরের নেতাকর্মীরা। বক্তারা বলেন, শান্তিপূর্ণ গণসংযোগ কর্মসূচিতে বাধা বা হামলার ঘটনা কোনোভাবেই কাম্য নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক সহনশীলতা ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা প্রয়োজন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে আয়োজকরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে লাকসামে মানববন্ধন

শৈলকুপায় গণসংযোগে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Update Time : ০৮:৫১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬