ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ১২:৩৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ Time View
Print

প্রতিবেদন: মোহাম্মদ রাহিম, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া। পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নাসিরনগর উপজেলা সদরের স্থানীয় কলেজসংলগ্ন চেয়ারম্যান মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় কলেজ মোড়ের শহীদ ইমরান চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। উপজেলা বিএনপির সহ-সভাপতি এম এ খালেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আযম চৌধুরী, সাবেক সদস্য সচিব মো. আজিজুর রহমান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আরাফাত উল্লাহ এবং চাতলপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আলমগীর হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বিঘ্নিত করে—এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে অবস্থান নিতে হবে। পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি কিংবা দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানান। তারা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানপ্রধানদের মাসিক মতবিনিময় সভা

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Update Time : ১২:৩৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬