
মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে নগরীর পাটগুদাম আটানি পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে নগরীর সর্বমহলে পরিচিত কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ লিটন (৫০) ওরফে লিটু কে বিপুল পরিমাণ পেথেদিন ইঞ্জেকশন গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, ময়মনসিংহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাদক কারবারি, চুরি, ছিনতাই, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাটগুদাম আটানি পুকুরপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনার নেতৃত্ব দেন, অভিযানে বিপুল পরিমাণ পেথেদিন ইনজেকশন সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটন ওরফে লিটু কে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। গ্রেফতারকৃ আসামি কে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Rafiqul
Reporter Name 

















