ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে বার্তা দিলেন মাহদী আমিন

  • Reporter Name
  • Update Time : ১২:২৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৩০৮ Time View
Print

নিজস্ব প্রতিবেদক :–
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা বৃদ্ধি ও সুযোগ-সুবিধা সম্প্রসারণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, “‘ওয়ান টিচার ওয়ান ট্যাব স্কিল’ কর্মসূচি রয়েছে। যেখানে একটি ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ আরও বাড়বে। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে। কারিকুলাম হয়ে যাবে ডিজিটাল। এর মাধ্যমে শুধু শিক্ষকদের মর্যাদাই বাড়বে না, অর্থনৈতিকভাবেও তারা আরও ক্ষমতায়িত হবেন।”

তিনি আরও বলেন, “সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা বৃদ্ধি এবং তাদের সুযোগ-সুবিধা সম্প্রসারণে। এর মাধ্যমে শিক্ষকদের জীবনমান ও ভবিষ্যতের ইতিবাচক পরিবর্তন ঘটবে।”

তিনি জানান, এই উদ্যোগের ফলে শিক্ষকদের শুধু মর্যাদাই বৃদ্ধি পাবে না, তারা অর্থনৈতিকভাবেও আরও শক্তিশালী ও সক্ষম হয়ে উঠবেন।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব শেষে পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান, সফট স্কিল উন্নয়ন, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, বৈশ্বিক প্রতিযোগিতা, ডিজিটাল রূপান্তর, ডিজিটাল সাক্ষরতা, কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, গবেষণায় উৎকর্ষ, আন্তর্জাতিকীকরণ, গভর্ন্যান্স, মান নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে আলোচনা ও সুপারিশ প্রণয়ন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত”

শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে বার্তা দিলেন মাহদী আমিন

Update Time : ১২:২৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬