ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

  • Reporter Name
  • Update Time : ০৮:৩২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৩৮৩ Time View
Print

স্টাফ রিপোর্টার, বগুড়া:
বগুড়ার নবনির্মিত সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রথম নগর প্রশাসক, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা এম আর ইসলাম স্বাধীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটি।

সোমবার (২৫ মে) নগর ভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে বগুড়ার উন্নয়ন, মানবাধিকার প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি, সাবেক ছাত্রনেতা ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলারের নেতৃত্বে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু রায়হান, সিনিয়র যুগ্ম সম্পাদক এ এস এম রায়হান, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রশিদ, সহ-শ্রমবিষয়ক সম্পাদক মোঃ আল আমিন, কার্যনির্বাহী সদস্য মোঃ ফিরোজ হোসেন, মোঃ মেহেদী হাসান, মোঃ সাজু, মোঃ মোখলেসুর রহমান, মোঃ এনামুল ও মোঃ ওবায়দুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, এম আর ইসলাম স্বাধীনের নেতৃত্বে বগুড়া সিটি কর্পোরেশন একটি আধুনিক, নান্দনিক ও জনবান্ধব নগরীতে রূপান্তরিত হবে।

এসময় বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি মোঃ আরমান হোসেন ডলার বলেন,
“মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক উন্নয়ন ও নাগরিক কল্যাণ নিশ্চিত করতে প্রশাসন এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, নতুন প্রশাসকের নেতৃত্বে বগুড়া উন্নয়ন ও মানবিক মূল্যবোধের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “উন্নয়ন ও মানবতার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বগুড়ার সার্বিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসা সময়ের দাবি।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শ্রীপুর পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিল পদে মোঃ ফজলুল হকের উন্নয়নের প্রতিশ্রুতি।

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

Update Time : ০৮:৩২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬