শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
ঘোষনা
বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৬ লক্ষাধিক টাকার মালামাল আটক রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা তজুমদ্দিনে অনিল বাবাজির আশ্রমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির বড় সাফল্য: মাদক উদ্ধার, নারী ও শিশুসহ ১১ জন আটক কোটচাঁদপুরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার নলডাঙ্গায় সাধারণ মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান দুর্গাপুরে খামারিদের মাঝে  দুধ দহন মেশিন বিতরণ। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত প্রার্থী মাওলানা আবু তলিব“যেই নির্বাচিত হবেন, তাকেই সঙ্গে নিয়ে কালীগঞ্জের মানুষের জন্য কাজ করবো” সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিনাইদহে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদারে পুলিশের মহড়া জামায়াত প্রার্থী সর্বাত্মক অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানালেন

কাঠের গুঁড়া ও পচা মরিচে রং মিশিয়ে তৈরি করা হতো গুঁড়া মসলা নামে বিক্রি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৩৯৭ বার পঠিত

মোঃ জালাল উদ্দিন নিজস্ব প্রতিবেদকঃ-মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোঃ আশিকুজ্জমানের মালিকানাধীন মেসার্স ইশাবা ট্রেডিং কর্পোরেশনকে ৫০ হাজার টাকা জরিমানা।

পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন আছে। আছে পৌরসভার ট্রেড লাইসেন্সও। ক্রেতাদের আকৃষ্ট করতে কারখানার বাইরের দেওয়ালে পণ্যের চটকদার বিজ্ঞাপন দেওয়া আছে। তবে বিএসটিআইয়ের অনুমোদন ও পৌরসভার ট্রেড লাইসেন্সকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কারখানায় দীর্ঘদিন ধরে তৈরি করা হচ্ছিল মরিচের ভেজাল গুঁড়া মসলা। কাঠের গুঁড়া ও পচা কাঁচা মরিচ শুকিয়ে ও এর সাথে ক্ষতিকারক রং মিশিয়ে তৈরি করা হতো ই গুঁড়া। পরে এসব ভেজাল মরিচের গুঁড়া বাজারজাত করা হতো।
মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল গুঁড়া মসলা উৎপাদনের এমন ভয়াবহ বাস্তবতা ধরা পড়েছে। এমন অপরাধে পৌর শহরের পানিধার এলাকায় মোঃ আশিকুজ্জমানের মালিকানাধীন মেসার্স ইশাবা ট্রেডিং কর্পোরেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে মজুত করা প্রায় ২ হাজার কেজি পচা মরিচ ও কাঠের গুঁড়া ধ্বংস করা হয়েছে।
রবিবার ৩০ অক্টোবর ২০২২ইং, দুপুরে বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম জাহাঙ্গীর হোসাইন। এসময় বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়ারদৌস হাসান, বড়লেখা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আফসার আলী, বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) এ এইচ এম মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা পৌরসভার পানিধার এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে মোঃ আশিকুজ্জমানের মালিকানাধীন মেসার্স ইশাবা ট্রেডিং কর্পোরেশন নামে একটি কারখানায় দীর্ঘদিন ধরে কাঠের গুঁড়া ও পচা মরিচে ক্ষতিকারক রং মিশিয়ে গুঁড়া (মরিচ) করে বাজারজাত করছিল। এমন খবর পেয়ে রবিবার দুপুরে ঐ কারখানায় অভিযান চালান বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম জাহাঙ্গীর হোসাইন। এসময় সেখান থেকে ২ হাজার কেজি পচা – নষ্ট মরিচ ও কাঠের গুঁড়া জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর (৪৩) ধারায় কারখানার মালিক আশিকুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম জাহাঙ্গীর হোসাইন বলেন, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে দীর্ঘদিন ধরে কাঠের গুঁড়া ও পচা মরিচ গুঁড়া করে বাজারজাত করছে। এই অপরাধে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দ করা প্রায় ২ হাজার কেজি ভেজাল মরিচ ও কাঠের গুঁড়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় ধ্বংস করা হয়েছে। কারখানাটির লাইসেন্স বাতিলের জন্য বিএসটিআইয়ের কর্মকর্তাকে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991