ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৮:০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৭০ Time View

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

Print

নিজস্ব প্রতিবেদক:–
সরকার যেমন গণমাধ্যমের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, তেমনি মালিকপক্ষও গণমাধ্যমকে নিজ স্বার্থে কাজে লাগিয়ে এর কার্যকারিতা বিনষ্ট করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (২ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের প্রধানত ভারসাম্যপূর্ণ স্বাধীনতার ওপর মনোযোগ দিতে হবে। এ বিষয়ে একটি রোডম্যাপ তৈরি করে পত্রিকার মালিকদের কাজ করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হলে গণমাধ্যম ও সরকারের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।

নতুন সরকারকে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্বল্প সময়ের মধ্যেই কাজের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করছেন। সমস্যা নতুন, তাই সমাধানও নতুন হতে হবে। এজন্য প্রয়োজন বুদ্ধিদীপ্ত কৌশল, যেখানে তরুণদের এগিয়ে আসতে হবে।

তরুণরাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রধান হাতিয়ার হতে পারে উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, দেশের সাংবাদিকতা শিক্ষার্থীদের নিয়ে তথ্য মন্ত্রণালয় দক্ষ স্টেকহোল্ডার হিসেবে কাজ করার পরিকল্পনা করছে। এ বিষয়ে দ্রুত কাজ সম্পন্ন হবে।

দেশে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে গণমাধ্যম স্বাধীনতা সূচক চালুর প্রস্তাবও করা হয়েছে গোলটেবিল আলোচনা থেকে। ২০২৬ সালের বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তিন ধাপ পিছিয়ে ১৫২তম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী

Update Time : ০৮:০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬