শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

চট্টগ্রাম লোহাগাড়ায় ট্রাকের চাক্বায় পিষ্ট নানা-নাতনি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৭৮৩ বার পঠিত

হাসান তারেক: চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় নয়াপাড়ার সংলগ্ন আরাকান সড়কে ইট বোঝাই ট্রাকের সাথে মোটর সাইকেলে আরোহী নানা- নাতনী নিহত ও গুরুতর আহত হয় মেয়ে।আজ ৪ নভেম্বর বিকাল সাড়ে ৪ টার দিকে এই ঘটনা ঘটে।নিহতরা হলেন বাইক চালক নানা ইকবাল হোসেন বাবুল(৫৬)।তিনি আমিরাবাদ ইউনিয়ন‍ের পুরাতন বিওসি মোড় লালির বড় বাড়ির মৃত মোহাম্মদ হোসাইনের পুত্র। নাতনী আজুয়া আক্তার (৫) সে ছদাহা ইউনিয়নের ফকির হাট এলাকার বিছইন‍্যা পাড়া সৌদিয়া প্রবাসি তারেকের মেয়ে।যিনি গুরুতর আহত হয়েছেন তার নাম ছামিরা আক্তার (২৪)।সে তারেকের স্ত্রী ও নিহত ইকবাল হোসেনের বাবুলের মেয়ে। আহত অবস্থায় কেরানীহাট আশশেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় ও প্রত‍্যক্ষদর্শী থেকে জানা যায় —ঘটনার দিন মোটর সাইকেল ৩জন আরোহীই আহত ছামিরা আক্তারের শুশুর বাড়ি থেকে তার বাপের বাড়ি যাচ্ছিল তার পিতার বাইকে করে। কক্সবাজার অভিমূখি একটি ইট বোঝাই ট্রাক ওভারটেক করে যাচ্চিল।এখই সময়ে একটি সিএনজিও ওভার টেক করতে গিয়ে মোটর সাইকেল কে চাপা দেয়। চাপা দেয়াকে পাশ কাটিয়ে যাওয়ার মুহুর্তেই ট্রাকের পিছনের চাকাই পিষ্ট হয়ে দুজন মারা যায় আর একজন মারাত্মক ভাবে আহত হয়।
স্থানীয়রা দ্রুত এসে লোহাগাড়া থানাকে খবর দেয় এবং আহত মেয়েটিকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে লোহাগাড়া থানা,দোহাজারী হাইওয়ে থানা এবং লোহাগাড়া ফায়ার সার্ভিস পৃথক পৃথক টিম ঘটনা স্থলে আসেন। লাশ দুটি উদ্ধারের পর ঘাতক ট্রাক এবং মোটর সাইকেল গাড়ি দুটি দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে নিয়ে যায়।
লাশের স্বজনেরা লাশের ময়নাতদন্ত করবেনা বললে লাশ দুটিকে তাদের হাতে হস্তান্তর করেন পুলিশ কর্মকর্তা।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ ইরফান খান বলেন
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই থানা পুলিশের চৌকশ একটি টিম ঘটনাস্থলে দ্রূত পাঠাই বাইক ও ট্রাকটি থানা হেফাজতে নিয়ে আসি এবং লাশের স্বজনেরা ময়নাতদন্ত করবেনা বললেই লাশ দুটিকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991