শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

দুই হাজার স্থানে ৫ লাখ মাস্ক বিতরণ করছে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন

ফেরদৌস সিহানুক শান্ত চাঁপাইনবাবগঞ্জঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪০২ বার পঠিত

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে একযোগে দুই হাজার স্থানে ৫ লাখ মাস্ক বিতরণ করছে জেলা প্রশাসন। এ উপলক্ষে মাস্ক ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ জানুয়ারী) সকালে সদর উপজেলার বারোঘরিয়া দৃষ্টিনর্দন পার্ক চত্বরে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়।

মাস্ক ক্যাম্পের আওতায় জেলা প্রশাসনের আয়োজনে জেলার দুই হাজার স্থানে ৫ লাখ মাস্ক বিতরণ করা হবে। পাঁচ উপজেলার ৪৫টি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে এসব মাস্ক বিতরণ করা হবে। প্রত্যেক ওয়ার্ডে ২৫০ জনের মাঝে এসব মাস্ক বিতরণ করা হবে। মাস্ক ক্যাম্পের উদ্বোধন করেন, জেলা প্রশাসক একেএম গালিভ খান।

ক্যাম্পের উদ্বোধন করে জেলা প্রশাসক একেএম গালিভ খান বলেন, সাম্প্রতিক সময়ে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়ছে। তাই জনসচেতনতার কোন বিকল্প নেই। স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে এই প্রাণঘাতী ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাই বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত শুরু করেছে। যা আগামীতেও অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, ভাইরাস প্রতিরোধে সবচেয়ে কার্যকরী উপায় মাস্ক পরিধান করা। এর গুরুত্ব অনুধাবন করে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহর থেকে গ্রামের প্রান্তিক এলাকা পর্যন্ত জনসাধারণের জন্য মাস্ক বিতরণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

মাস্ক বিতরণ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দর কর, বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়েরসহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991