সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দুপচাঁচিয়া থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রশস্ত্র ও মিনি ট্রাকসহ আন্তঃজেলা ডাকাত দলের ১ সদস্য গ্রেফতার।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৪১২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ- বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় দুপচাঁচিয়া থানা পুলিশ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও আইনশৃঙ্খলা বিরোধী ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দুপচাঁচিয়া থানাধীন চৌমুহনী বাজার ও ধারশুন এর মাঝামাঝি বগুড়া-নওগাঁ হাইওয়ে মহাসড়কের লাল ব্রিজের উত্তর পাশে জনৈক মোঃ আরাফাত হোসেন এর ‘পেপার মিলস’ এর উত্তরপার্শ্বে কতিপয় ডাকাত দলের সদস্যরা ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানা পুলিশ শুক্রবার (২৫ নভেম্বর) রাত্রি ২:১৫ ঘটিকার সময় অভিযান পরিচালনাকালে ৮/৯ ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে ডাকাত দলের সদস্য মোঃ আপেল@হৃদয় (২৭)-কে আটক করে।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত মিনি ট্রাক, একটি খেলনা পিস্তল, একটি হাসুয়া, একটি রশি, একটি লোহার তৈরি সাবল, একটি লোহার তৈরি করাত, একটি বড় লোহার তৈরি হাতুড়ি ও দুইটি লোহার রডের হাতল উদ্ধার করা হয়।

ধৃত আসামি আপেলকে জিজ্ঞাসাবাদে জানা যায়,পলাতক আসামী সুমন, হৃদয়, রিপন ও বুলু পরস্পর যোগসাজসে ডাকাতির প্রস্তুতির জন্য উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিল। উক্ত আসামিসহ পলাতক আসামিগণ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা একত্রিতভাবে তাদের সঙ্গে থাকা মিনি ট্রাক এবং উপরোক্ত আলামত নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে দুপচাঁচিয়া থানা এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় রাস্তার মধ্যে ওঁৎ পেতে থেকে উক্ত ট্রাক দ্বারা ব্যারিকেড সৃষ্টি করে যাত্রীদের অতর্কিত আক্রমণ করে মালামাল লুণ্ঠন করে থাকে।

দুপচাঁচিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ- আবুল কালাম আজাদ জানান ধৃত ও পলাতক ডাকাতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991