রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

নোয়াখালীতে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে হত্যা।

নোয়াখালী জেলা ব্যুরো প্রধান
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৪৯ বার পঠিত

নোয়াখালীর সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গলা ও হাতের রগ কেটে করে জবাই করে করে ঘরের মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।নিহত ওই স্কুল ছাত্রীর নাম তাসমিয়া হোসেন অদিতি(১৪)।সে স্থানীয় নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল এবং নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর মহল্লার মৃত রিয়াজ হোসেনের মেয়ে।তার মা স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা।

বৃহস্পতিবার(২২শে সেপ্টেম্বর)দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে উপজেলার নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর এলাকায় ওই শিক্ষার্থীর নিজ বাসায় এ ঘটনা ঘটে।নোয়াখালীল পুলিশ সুপার(এসপি)শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,ভিকটিমরা দুই বোন।নিহত অদিতির বড় বোন প্রতিবন্ধী এবং ভিকটিম ছোট বোন। নিহতের মা রাজিয়া সুলতানা উপজেলার জয়নাল আবেদীন মেমোরিয়াল একাডেমির শিক্ষিকা। ভিকটিমের মা সকাল ৭টার দিকে প্রতিদিনের ন্যায় স্কুলে চলে যায় এবং সন্ধ্যা অনুমান ৭টার দিকে বাসায় এসে দেখে বাহির থেকে দরজায় তালা লাগানো।পার্শ্ববর্তী ভাড়াটিয়াগণও প্রতিদিনের ন্যায় দরজা বন্ধ থাকায় তারাও কিছু অনুমান করতে পারেনি।পরবর্তীতে ভিকটিমের মা দরাজা খুলে ভিকটিমের রুম বন্ধ পাওয়ায় ভিকটিমকে খোঁজ করতে থাকে।এক পর্যায়ে ভিকটিমের মা বাসার পেছনের দিকে জানালা দিয়ে দেখে তার মেয়ে গলাকাটা রক্তাক্ত ও উলঙ্গ অবস্থায় অবস্থায় বিছানায় পড়ে আছে।

এসপি আরও জানান,পরবর্তীতে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ভিকটিমের মা তার মেয়েকে রক্তাক্ত নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখে।প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, প্রতিবেশী নয়নের ছেলে সাঈদ(২০)প্রায় সময় তার মেয়েকে উত্ত্যক্ত করতো। অনেক সময় হুমকিও দিয়েছিল।

অপর এক প্রশ্নের জবাবে এসপি বলেন,সার্বিক পরিস্থিতি দেখে প্রতীয়মান হয় যে,হত্যাকারী একা/ দলবল সহ পূর্বপরিকল্পনা মোতাবেক সুকৌশলে ওঁৎ পেতে থেকে ভিকটিমকে একা পেয়ে ঘরে ঢুকে ভিকটিমমকে ধর্ষণ সহ খুন করে মালামাল লুন্ঠন করে নিয়ে যায়।

এসপি বলেন,এ বিষয়ে একযোগে থানা পুলিশ,ডিবি,পিবিআই,সিআইডি যৌথভাবে কাজ করছে। তাৎক্ষনিক অভিযান চালিয়ে সাঈদ কে আটক করা হয়েছে।এ বিষয়ে আরও তদন্ত সহ আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991