ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী

  • Reporter Name
  • Update Time : ০৬:২৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১৫ Time View

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2,"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

Print

নিজস্ব প্রতিবেদক:– জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে একাই পালন করে চলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।
প্রশাসনিক দক্ষতা, কর্মনিষ্ঠা এবং জনসেবামুখী নেতৃত্বের কারণে তিনি ইতোমধ্যেই উপজেলার সাধারণ মানুষের আস্থা ও প্রশংসা অর্জন করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নিয়মিত দায়িত্বের পাশাপাশি বর্তমানে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং পাঁচবিবি পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করছেন। অর্থাৎ, একই সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলে যাচ্ছেন তিনি।

এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বও তার ওপর ন্যস্ত রয়েছে। প্রতিদিনই তাকে বিভিন্ন দপ্তরের কার্যক্রম তদারকি, সরকারি ও বেসরকারি সভা, মতবিনিময় সভা, উন্নয়ন সমন্বয় সভা এবং জনকল্যাণমূলক নানা কর্মসূচিতে অংশ নিতে হচ্ছে। এত ব্যস্ততার মধ্যেও তিনি নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন।

স্থানীয় সুধীজনদের মতে, একজন নারী কর্মকর্তার জন্য একসঙ্গে এতগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা নিঃসন্দেহে অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে কাশপিয়া তাসরিন দায়িত্ব গ্রহণের পর থেকেই সততা, স্বচ্ছতা, কর্মদক্ষতা ও মানবিক আচরণের মাধ্যমে প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করেছেন। তার নেতৃত্বে পাঁচবিবির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে এবং উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হয়েছে বলেও তাদের অভিমত।

এলাকাবাসীর প্রত্যাশা, তার দূরদর্শী নেতৃত্ব, কর্মস্পৃহা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে পাঁচবিবি উপজেলা আরও উন্নত, আধুনিক ও জনবান্ধব প্রশাসনের দৃষ্টান্ত স্থাপন করবে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন,
“আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে আমার ওপর অর্পিত সব দায়িত্ব সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তবে উপজেলার সার্বিক উন্নয়নকে আরও কার্যকর ও বেগবান করতে হলে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন।”

কাশপিয়া তাসরিনের জন্ম লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায়। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। কর্মজীবনে দেশের বিভিন্ন স্থানে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ বগুড়ার কাহালু উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন শেষে সরকারি নির্বাহী আদেশে তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

দায়িত্বশীল নেতৃত্ব, সততা, কর্মদক্ষতা ও জনকল্যাণে আন্তরিকতার মাধ্যমে কাশপিয়া তাসরিন আজ পাঁচবিবির মানুষের কাছে একজন আস্থাভাজন ও অনুকরণীয় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয়, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী

Update Time : ০৬:২৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬