ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে ১৪৭ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০২:৪৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ১৯ Time View
Print

কবির হোসেন
স্টাফ রিপোর্টার:–

সারাদেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ১৪৭ পিস ইয়াবাসহ কামরুল ইসলাম (৪৫) নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশে এবং পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদারের সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হুমায়ুন কবির ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জুমায়েত জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বোয়াডার বাজারসংলগ্ন লক্ষ্মীপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত কামরুল ইসলাম উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামের (বশির দিঘীরপাড়) বাসিন্দা। তিনি বাবির মো. হানিফ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত কামরুল দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা ও বিভিন্ন স্থান থেকে পাইকারি দরে ইয়াবা সংগ্রহ করে ফরিদগঞ্জসহ আশপাশের এলাকায় উঠতি বয়সী তরুণ ও যুবকদের কাছে বিক্রি করে আসছিলেন।

এর আগেও তাকে ইয়াবাসহ একাধিকবার গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় এই অবৈধ মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, “১৪৭ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সোমবার তাকে চাঁদপুর আদালতে পাঠানো হবে।”

তিনি আরও বলেন, “মাদকের ভয়াবহ থাবা থেকে সমাজকে রক্ষা করতে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের নাগরিকদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক সুরুজ আলীর মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের, মামলাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা

ফরিদগঞ্জে ১৪৭ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : ০২:৪৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬