শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

সাদুল্লাপুরে জোড়পৃর্বক জমি দখল নিতে মামলা অপপ্রচার ও হুমকী প্রদর্শন

গাইবান্ধা জেলা ব্যুরো প্রধান : রানা ইস্কান্দার রহমান
  • আপডেট টাইম : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
  • ৪৪১ বার পঠিত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামে ভুমি দুস্যু মনির উদ্দিন গং কর্তৃক অসহায় রেজাউল গংদের ক্রয়কৃত জমি জোড়পৃর্বক জবর দখল নিতে নানা অপপ্রচার, মামলা ও হুমকী প্রদর্শন করে আসছেন।

মামলা সুত্রে জানা যায়, উক্ত গ্রামের মৃত: আয়েজ উদ্দিনের পুত্র আব্দুল কাফি সরকার তার সৎ ভাই ফয়েজ উদ্দিনের নিকট থেকে ৪০৪ নং এস, এ খতিয়ানের ৬৬৪ নং দাগ ১০ শতাংশ ও ৬৮৩ নং দাগে ৮ শতাংশসহ মোট ১৮ শতাংশ জমি গত ০২/০৫/১৯৭৮ইং সালে ক্রয় করে ভোগ দখল করে আসাকালীন মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর ৩ পুত্র নজরুল, রেজাউল ও শাহিন উক্ত জমি পৈত্রিক সূত্রে ভোগ দখল করে আসছেন।

এমতাবস্থায় ভাগী শরীক মোজামা বেওয়া, মোসলেম, আঙ্গুর ও ফরিদুল গংরা উক্ত জমি ১৯৯০ ইং সালে ভুমি জরিপের সময় অতি গোপনে তাদের নামে রেকর্ড করায় লোকজন মারফত দখল চাঁন।

এ ব্যাপারে দুই গ্রুপের দ্বন্দ্ব কলহের সৃষ্টি হলে উভয় পক্ষ বিষয়টি নিয়ে জামালপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান রেজাউল করিম রেজার স্বরনাপন্ন হলে তিনি গত ২৮/০২/২০২১ ইং তারিখে একটি সালিশ বৈঠকের আয়োজন করেন। উক্ত সালিশী সভার সিদ্ধান্ত মোতাবেক প্রতিপক্ষ মনির উদ্দিন গংরা মৃতঃ আঃ কাফী সরকারের পুত্র রেজাউল গংদের নামীয় জমি অতি গোপনে সুকৌশলে রেকর্ড করেছেন বলে স্বীকার করেন এবং তা সংশোধনের জন্য অঙ্গীকার করেন। এরপর সংশোধন তো দুরের কথা বরং উক্ত জমিটি অবৈধ ভাবে দখলে নেয়ার নানা কৌসল অবলম্বন করেন।এক পর্যায়ে প্রতিপক্ষ বাদশা- মনির গংরা জমি জবর দখল, ভয়ভীতি ও মারপিটের ঘটনা ঘটালে রেজাউল সহ ৩ জন আহত হয়ে সাদুল্লাপুর হাসপাতালে ভর্তি হন এবং একটি মামলা দায়ের করেন। যার নং- জি,আর ৩৩৪/২১।

মামলা দায়েরের ফলে প্রতিপক্ষরাকয়েকজন জামিনে এসে বাদীকে ফাঁসাতে গত ১০ জানুয়ারি মনির উদ্দিন ও তার পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে মর্মে ৯৯৯ লাইনে ফোন করে পুলিশকে অবগত করলে তারা ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা না পেয়ে ফিরে যান। অবস্থার বেগতিক দেখে মনির উদ্দিন আবারও ঘটনাটি ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য ১৭/১/২২ ইং হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে বাদী রেজাউল করিম জানান, তর্কিত জমিটি আমার পিতার ১৯৭৮ ইং সালে ক্রয়কৃত। আমরা ওয়ারিশ সুত্রে তখন থেকে ভোগ দখল করে আসছি। আসামীরা রের্কড সংশোধন না করায় বিষয়টি বিজ্ঞ সাদুল্লাপুর সহকারী জজ আদালত, গাইবান্ধায় একটি আইন ও ইকুইটির বিধান মোতাবেক ঘোষণা মূলক মামলা চলমান আছে। আসামী মনির-বাদশা গংরা মামলার রায়ে জমি পেলে আমরা ছেড়ে দিব। কিন্তু মামলা চলাকালিন প্রতিপক্ষ আতিকুর, খায়রুল, মোজামা বেওয়া, বাদশা, ইদ্রিস, আঙ্গুর, সাদেকুল ও খোকা গংরা বিভিন্ন অপপ্রচারসহ জোরপূর্বক জমি দখল, ভয়ভীতি ও খুন জখমের হুমকী প্রদর্শন করায় নিরুপায় হয়ে রেজাউল বাদী হয়ে গাইবান্ধা বিজ্ঞ আদালতে ১০৭/১১৭ (সি) ধারা এবং ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৪/১৪৫ ধারায় ২টি মামলা দায়ের করেন। যার নং- ৫৭৮ ও ৬১৮/২০২১ ইং।

এ মামলা থেকে রেহাই পেতে আসামীরা একের পর এক ফন্দি-ফিকির করে জমি জবর দখলের পায়তারা করে আসছেন। বিষয়টি সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী রেজাউল ও তার পরিবার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991