শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

৩ বছরের অধিক সময়ে আবাদযোগ্য জমি অনাবাদি রাখায় সন্দ্বীপ হারামিয়া মৌজার ২.৭০ একর জমি খাস করলেন ভ্রাম্যমান আদালত।

সাদ্দাম হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৬০২ বার পঠিত

৩ বছরের অধিক সময়ে আবাদযোগ্য জমি অনাবাদি রাখায় সন্দ্বীপ হারামিয়া মৌজার ২.৭০ একর জমি খাস করলেন ভ্রাম্যমান আদালত।

গত ১৩ই সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় নির্দেশনা দেওয়া হয় ৩ বছরের অধিক সময়ে আবাদযোগ্য জমি অনাবাদি রাখা হলে সেই জমি খাসে পরিনত করা হবে।তারই ধারাবাহিকতায় আজ ১২ই নবেম্বর রোজ শনিবার সন্দ্বীপ উপজেলা পরিষদের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।উক্ত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ মঈন উদ্দিন।

এই সময় ৩ বছরের অধিক সময়ে আবাদযোগ্য জমি অনাবাদি রাখায় সন্দ্বীপ হারামিয়া মৌজার ২.৭০ একর জমি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন,১৯৫০ এর ৯২(১)(গ)ধারা প্রয়োগ করে খাস করনের কার্যক্রম শুরু করেন সন্দ্বীপ উপজেলার সহকারী কমিশনার(ভূমি)মোহাম্মদ মঈন উদ্দিন।

এই সময় ভ্রাম্যমান অভিযানের নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার(ভূমি)মোহাম্মদ মঈন উদ্দিন বলেন এই ধরনের জমি ৩ বছরের অধিক সময়ে আবাদযোগ্য জমি অনাবাদি রাখলে আমরা সেটা খাস করনের কার্যক্রম করবো।

তিনি আরো বলেন,বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি কিন্তু সে তুলনায় জমির পরিমাণ কম সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী সকলকে জমি অনাবাদি না রেখে চাষের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন।এতে করে একদিকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো অন্যদিকে বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে।তাই সকলকে নিজ নিজ জমি পতিত না রেখে আবাদ করার অনুরোধ করেন। অন্যথায় বিদ্যমান আইন প্রয়োগ করে জমি খাস করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991