ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে কোস্ট গার্ডের দুই অভিযানে ৩৬ হাজার ইয়াবা জব্দ ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে পৃথক দুইটি অট ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

  • Reporter Name
  • Update Time : ১২:৪৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৭ Time View
Print

উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। তবে অভিযানে কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। বুধবার (৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, গত মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে টেকনাফের মিঠাপানিরছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ বিশেষ অভিযান চালায়। অভিযানে তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এদিকে বুধবার (৫ আগস্ট) রাত ২টার দিকে টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭ এলাকার একটি বসতবাড়িতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও এপিবিএনের যৌথ অভিযানে আরও ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। অভিযানের সময় মাদক কারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইয়াবার বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “দেশে মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের ঙ ও বিশেষ অভিযান অব্যাহত রাখবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৫ আগস্ট: উল্লাসে মুখর রাজপথ, আত্মত্যাগের স্মৃতিতে ইতিহাসের এক সন্ধিক্ষণ

টেকনাফে কোস্ট গার্ডের দুই অভিযানে ৩৬ হাজার ইয়াবা জব্দ ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে পৃথক দুইটি অট ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

Update Time : ১২:৪৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬