
, মোঃ নুরুল আমিন জেলা ব্যুরো মানিকগঞ্জ মানিকগঞ্জের হরিরামপুরে ট্রাকের চাপায় মিজানুর রহমান (৩২) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের হরিরামপুর-বালিরটেক আঞ্চলিক সড়কের পিপুলিয়া সততা ব্রিকস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন জানান, ঢাকা মেট্রো-ট-২২-৩৮১৬ নম্বরের একটি ট্রাক দ্রুতগতিতে চলার সময় ঝিটকাগামী ঢাকা মেট্রো-হ-৫৯-৬১২৭ নম্বরের একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মিজানুর রহমান সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত মিজানুর রহমান মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের টেপরা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি গণকল্যাণ ট্রাস্টের দোহার শাখায় ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় দোকানদার মহিদ মোল্লা বলেন, “ট্রাকটি বাইক আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে দেন।” আটক ট্রাক চালক ফারুক প্রামাণিক (৩৩) কুষ্টিয়া জেলার জয়নগর এলাকার জয়নুল প্রামাণিকের ছেলে বলে জানা গেছে। ওসি মুহাম্মদ আফজাল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া মানিকগঞ্জের হরিরামপুরে ট্রাকের চাপায় মিজানুর রহমান (৩২) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের হরিরামপুর-বালিরটেক আঞ্চলিক সড়কের পিপুলিয়া সততা ব্রিকস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঢাকা মেট্রো-ট-২২-৩৮১৬ নম্বরের একটি ট্রাক দ্রুতগতিতে চলার সময় ঝিটকাগামী ঢাকা মেট্রো-হ-৫৯-৬১২৭ নম্বরের একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মিজানুর রহমান সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত মিজানুর রহমান মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের টেপরা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি গণকল্যাণ ট্রাস্টের দোহার শাখায় ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় দোকানদার মহিদ মোল্লা বলেন, “ট্রাকটি বাইক আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে দেন।” আটক ট্রাক চালক ফারুক প্রামাণিক (৩৩) কুষ্টিয়া জেলার জয়নগর এলাকার জয়নুল প্রামাণিকের ছেলে বলে জানা গেছে। ওসি মুহাম্মদ আফজাল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া
Reporter Name 



















