ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন।

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৩৩ Time View
Print

মাতৃজগত ডিজিটাল ডেস্ক :– হঠাৎ করেই ফেসবুকে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। অনেক ব্যবহারকারীর ফেসবুক আইডি ও মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে (অটো) লগআউট হয়ে গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইউনিলেড জানিয়েছে, হাজার হাজার ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করতে না পারার অভিযোগ করেছেন।

শুক্রবার (১২ জুন) আউটেজ ট্র্যাকিং সাইট ডাউনডিটেক্টর জানায়, বাংলাদেশ সময় রাত প্রায় ৮টার দিকে গত ২৪ ঘণ্টায় প্রায় ৫ হাজার ৭০০ জন ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার কথা রিপোর্ট করেছেন।

এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে সর্বাধিক সংখ্যক ব্যবহারকারী সমস্যার কথা জানিয়েছেন।

কী কারণে এই বিভ্রাট ঘটেছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। কতক্ষণ এই সমস্যা চলবে, সে বিষয়েও কোনো তথ্য দেয়নি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী নিজেদের ভোগান্তির কথা জানাচ্ছেন। কেউ লগইন করতে পারছেন না, আবার কেউ নিউজ ফিড লোড না হওয়ার সমস্যায় পড়ছেন।

বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি মেটা। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলে ধারণা করা হচ্ছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ব্যবহারকারীদের আপাতত ধৈর্য ধারণ করাই শ্রেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন।

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন।

Update Time : ০৮:৫৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬